×

কোরবানির পশু জবাই ও মাংস প্রস্তুতকরণ বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু জবাই, মাংস প্রস্তুতকরণ, চামড়া সংরক্ষণ ও কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে ইমাম ও মাংস প্রস্তুতকারীদের প্রশিক্ষণ দিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

শুক্রবার (২২ মে) রাজধানীর ভাটারা এলাকায় ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের উদ্যোগে পশু জবাই ও মাংস প্রস্তুতকরণ বিষয়ে ইমাম ও মাংস প্রস্তুতকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়। ডিএনসিসির আওতাধীন বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আয়োজকরা জানান, কোরবানির পরপরই রক্ত ও বর্জ্য পানি দিয়ে পরিষ্কার করলে দুর্গন্ধ এড়ানো সম্ভব হবে। নির্ধারিত ব্যাগে কোরবানির বর্জ্য ভরে বাসার সামনে রাখলে সিটি করপোরেশনের কর্মীরা দ্রুত তা অপসারণ করবেন। ঈদুল আজহায় বিপুল পরিমাণ চামড়া ও মাংসের গুণগত মান ঠিক রাখতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলেও তারা উল্লেখ করেন।

প্রশিক্ষণে পশু কোরবানির ক্ষেত্রে কীভাবে মাংসের মান অক্ষুণ্ণ রাখা যায় এবং চামড়ার গুণগত মান বজায় রাখা সম্ভব—তা হাতে-কলমে দেখানো হচ্ছে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)