×

ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জন গ্রেফতার

 ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন থানার পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারদের মধ্যে তেজগাঁও থানা এলাকা থেকে ৪ জন, শেরেবাংলা নগর থানা থেকে ৬ জন, মোহাম্মদপুর থানা থেকে ২২ জন, আদাবর থানা থেকে ৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ৬ জন এবং হাতিরঝিল থানা এলাকা থেকে ১১ জনকে আটক করা হয়।

ডিএমপি জানিয়েছে, রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধপ্রবণ এলাকাগুলোতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)