Post Views: 36

নিজস্ব প্রতিবেদক-
সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের বিভিন্ন উপজেলায় পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ মে) সকাল ৮টায় দিনাজপুর শহরের চারুবাবুর মোড় এলাকার একটি পার্টি সেন্টারে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের এই জামাতে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। পুরুষদের পাশাপাশি নারীরাও জামাতে অংশ নিয়ে ঈদের নামাজ আদায় করেন।
জামাতে ইমামতি করেন দিনাজপুর জেলার ফুলবাড়ী হলি কুরআন মাদরাসার পরিচালক ও নবাবগঞ্জ উপজেলার মোহাজেরপুর গ্রামের বাসিন্দা মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক।
এছাড়াও দিনাজপুর শহরের পাশাপাশি চিরিরবন্দর, বিরল, কাহারোল, বিরামপুর ও হাকিমপুর উপজেলায় কয়েকশ পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর জেলায় ২০০৭ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায়ের রীতি চালু হয়। শুরুর দিকে অংশগ্রহণকারীর সংখ্যা কম থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে মুসল্লির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
প্রকাশিত: 27 May 2026
সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরে ঈদুল আজহা উদযাপন
www.birampurbd.com
