
মোঃ শাহ্ আলম মন্ডল-
দিনাজপুরের বিরামপুর উপজেলার দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তি, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক এবং সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে জিআর চাল বিতরণ করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন -এমপি।
বুধবার (২৭ মে) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুনের সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়ালের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুদানের চেক ও চাল বিতরণ করেন মন্ত্রী।
এরপর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে ২০২৫-২৬ অর্থবছরে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি উদ্যোক্তাদের মাঝে ভার্মি কম্পোস্ট মেশিন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণের লক্ষ্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ করেন সমাজকল্যান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন -এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিরামপুর উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা মোঃ শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু প্রমূখ।
এতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায়, খাদ্য নিয়ন্ত্রক এ এইচ এম তৌহিদুল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান রোকন, থানার ওসি সাইফুল ইসলাম সরকার সহ অন্যান্য সরকারি কর্মকর্তা, বিএনপি নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, কৃষি উদ্যোক্তা ও কৃষক এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
