×

১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

সিলেট টেস্টের তৃতীয় দিনে পাকিস্তানের বিপক্ষে দাপুটে ব্যাটিংয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। এই কীর্তি গড়া প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান তিনি।

৭৩তম ওভারের তৃতীয় বলে ডাবল নিয়ে তিনি এই ঐতিহাসিক মাইলফলকে পৌঁছান। বিশ্ব ক্রিকেটে এটি তার অবস্থানকে আরও উঁচুতে নিয়ে গেছে—তিনি এখন ৩৪তম ক্রিকেটার হিসেবে ১৬ হাজার রানের ক্লাবে প্রবেশ করলেন।

একই ইনিংসে আরেকটি বড় অর্জনও আসে তার ব্যাট থেকে। টেস্ট ক্রিকেটে ১৪তম সেঞ্চুরি তুলে নিয়ে তিনি মুমিনুল হককে ছাড়িয়ে বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির মালিক হন। তিন ফরম্যাট মিলিয়ে এখন বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি।

মুশফিকের আন্তর্জাতিক ক্যারিয়ার প্রায় ২১ বছরে পৌঁছাতে চলেছে, আর এই দীর্ঘ যাত্রায় ধারাবাহিক পারফরম্যান্সেই তিনি এই অনন্য উচ্চতায় পৌঁছেছেন।

এর আগে ২০২৪ সালে ১৩তম টেস্ট সেঞ্চুরি করেছিলেন মুমিনুল হক। এরপর তিনটি সেঞ্চুরি যোগ করে টেস্ট সেঞ্চুরির তালিকায় শীর্ষে উঠে আসেন মুশফিকুর রহিম।

ব্যাটিংয়ে নামার সময় বাংলাদেশ কিছুটা চাপে ছিল। দলীয় ১১০ রানে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আউট হলে লিটন দাসকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে জুটি গড়েন মুশফিক।

পঞ্চম উইকেটে এই অভিজ্ঞ জুটি যোগ করে ১২৩ রান। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা লিটন দাস ৯২ বলে ৬৯ রান করে ফিরলেও, মুশফিক ধৈর্যশীল ব্যাটিংয়ে দলকে বড় লিডের পথে এগিয়ে নিচ্ছেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)