×

হাকিমপুরে পৃথক মামলায় তিনজন গ্রেফতার

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা-

দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের পৃথক অভিযানে মাদক মামলাসহ বিভিন্ন অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালত, দিনাজপুরে প্রেরণ করা হয়।
বুধবার (১৩ মে) বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে
পুলিশ জানায়, হাকিমপুর থানার নিয়মিত মামলা নং-১২(০৫)২৬ এর মাদক মামলায় ১৬ পিচ ট্যাপেন্টাডলসহ এজাহারনামীয় আসামি মোঃ অনিক বাবু (২২), পিতা- মোঃ জাবেদ আলী, গ্রাম- নওদাপাড়া (বিলের পাড়), হাকিমপুরকে গ্রেফতার করা হয়।
এছাড়া হাকিমপুর থানার মামলা নং-৯, তারিখ- ১৯/০১/২০২৬ ইং, ধারা ৩৯৯/৪০২ পিসি’র তদন্তে গ্রেফতারকৃত আসামি মোঃ সাব্বির চৌধুরী সনি (৩১), পিতা- মৃত শাহনেওয়াজ চৌধুরী নিতু, গ্রাম- উত্তর বাসুদেবপুর (কালিগঞ্জ), হাকিমপুরকে আদালতে পাঠানো হয়েছে।
অন্যদিকে সিআরপিসি ১৫১ ধারায় মোঃ আনোয়ার হোসেন (৪৫), পিতা- মোঃ আফসার মুন্সী, গ্রাম- খট্টা মাধবপাড়া, হাকিমপুর, দিনাজপুরকে গ্রেফতার করা হয়।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)