×

হাকিমপুরে আন্তঃজেলা কুখ্যাত ডাকাত চুষনি গ্রেফতার

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা-
দিনাজপুরের হাকিমপুরে অভিযান চালিয়ে আন্তঃজেলা কুখ্যাত ডাকাত মোঃ মেহেদী হাসান ওরফে চুষনি (৩৪) কে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, হাকিমপুর থানার মামলা নং-৯, তারিখ ১৯/০১/২০২৬ ইং, ধারা ৩৯৯/৪০২ পিসি’র তদন্ত এবং দায়রা নং-৯৮৭/২২ (ধারা ৩৯৫/৩৯৭/৪১২ পিসি) মামলার গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বুধবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে পৌরসভার মাঠপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (১৩ মে) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রংপুর কোতোয়ালি থানা, গোবিন্দগঞ্জ থানা, শিবগঞ্জ থানা ও হাকিমপুর থানাসহ বিভিন্ন থানায় মোট ৬টি মামলা রয়েছে।
গ্রেফতারের পর তাকে কঠোর পুলিশি নিরাপত্তায় দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন।
তাং-১৩/০৫/২৬ইং
×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)