×

বিরামপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারে অনুদানের চেক প্রদান

মোঃ হানিফুর রহমান- ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি হাসানপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মৃত ব্যক্তির পরিবার সদস্যদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২ মে) দুপুরে দিনাজপুরের বিরামপুরে বিএনপি দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন -এমপি। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো নিহতের প্রত‍্যেকের পরিবারে ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা মোঃ শফিকুল আলম মামুনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে দলীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি মোঃ হুমায়ুন কবির, সঞ্চালনায় উপজেলা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল এবং মোঃ রেজাউল করিম রেজু, উপজেলা যুবদলের সদস্য সচিব এ্যাড. মিঞা মো: শিরন আলম, পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মাজেদুর রহমান নাদিম, পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক মোঃ রায়হান কবির জনি সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)