×

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ২ হাজার ৫৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় ২৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফ উজ-জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবির অধীনস্থ সদর উপজেলার সীমান্তবর্তী বড়গ্রাম বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বড়গ্রাম এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের এক পর্যায়ে চোরাকারবারিদের ধাওয়া করা হলে তারা মাদকদ্রব্য ফেলে ভারতের দিকে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে ২ হাজার ৫৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪ হাজার টাকা বলে জানানো হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি অধিনায়ক লে. কর্নেল আরিফ উজ-জামান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)