×

নবাবগঞ্জে নিজের ট্রলির নিচে চাপা পড়ে কিশোরের মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় শ্যালো মেশিনের ট্রলির নিচে চাপা পড়ে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ (দুপুর সাড়ে ১২টার দিকে) উপজেলার হরিপুর পীরদহ গ্রামের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোর মো. মিলন মিয়া (১৫) ওই গ্রামের বাহারুল মিয়ার ছেলে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আব্দুল কুদ্দুস বিকেলে জানান, মিলন নিজেই শ্যালো মেশিনের ট্রলি নিয়ে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল। পথে রাস্তার পাশে একটি আমগাছের সঙ্গে ধাক্কা খেলে সে ট্রলির নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হয় মিলন।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশ গ্রহণের আবেদন করেছে। ইতোমধ্যে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)