
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রোববার রাত ১১টা ৩৬ মিনিটে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।
ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৬। এর উৎপত্তিস্থল ছিল ভুটানের পুনাখা জেলার পশ্চিম-উত্তর-পশ্চিমে প্রায় ১৫ কিলোমিটার দূরে।
বাংলাদেশের পাশাপাশি নেপাল, ভারত ও চীনের কয়েকটি অঞ্চলেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।
তবে এ ঘটনায় বাংলাদেশের কোথাও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
