×

বাজিতপুরে বজ্রপাতে পুরোহিতের মর্মান্তিক মৃত্যু

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় বজ্রপাতে উত্তম গাঙ্গুলী (৪৭) নামে এক পুরোহিতের মৃত্যু হয়েছে।

রোববার (৭ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হিলচিয়া ইউনিয়নের সরিষাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত উত্তম গাঙ্গুলী ওই গ্রামের মৃত দুলাল গাঙ্গুলীর ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি স্থানীয়ভাবে পুরোহিতের দায়িত্ব পালন করতেন।

হিলচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম নাহিদ জানান, বিকেলে কৃষিকাজের উদ্দেশ্যে মাঠে যান উত্তম গাঙ্গুলী। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। বজ্রপাতের আঘাতে তার শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, বজ্রপাতের পর আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হয়। কৃষক ও পুরোহিত হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন উত্তম গাঙ্গুলী। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও নিহতের বাড়িতে যায়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)