×

উত্তর কোরিয়া সফরে রওনা হয়েছেন চীনের প্রেসিডেন্ট

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সোমবার সকালে বেইজিং থেকে উত্তর কোরিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। ২০১৯ সালের পর এটাই উত্তর কোরিয়ায় তার প্রথম রাষ্ট্রীয় সফর।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।

সিনহুয়ার খবরে বলা হয়েছে, দুই দিনের সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকে বসবেন সি চিন পিং। দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে তাদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এই সফরে চীনা প্রেসিডেন্টের সঙ্গে রয়েছেন তার স্ত্রী পেং লিয়ুয়ান, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং চীনের কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতৃত্বের অন্যতম সদস্য কাই চি।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)