×

জলবায়ু বার্তা প্রচার ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি নিয়ে বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকে সামনে রেখে জলবায়ু বার্তা এবং বিশ্ব পরিবেশ দিবসের বিভিন্ন কার্যক্রম বিষয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সভাপতিত্ব করেছেন।

শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কর্মপর্যায়ভিত্তিক জলবায়ু বার্তা প্রচার এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচিগুলো নিয়ে আলোচনা করা হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)