×

বিরামপুরে বাস ও সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষ, নিহত ১

দিনাজপুরের বিরামপুর উপজেলার মির্জাপুর মোড় এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালিত অটোরিকশা চালকসহ একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন।

শনিবার (৬ জুন) মির্জাপুর মোড়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি দ্রুতগামী নাইট কোচ একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ একই পরিবারের পাঁচজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

জানা গেছে, আহত ও নিহতরা পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তারা পারিবারিক কাজে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তবে পথিমধ্যেই বিরামপুরের মির্জাপুর বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)