×

বিরামপুরে পুলিশের বিশেষ অভিযান: নারীসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের পৃথক অভিযানে নারীসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের আজ (৭ জুন) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা যায়, গতকাল (৬ জুন) শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

​পৃথক অভিযানে গ্রেফতারকৃতদের বিবরণ:

​প্রথম অভিযান (বিকালে):

শনিবার বিকাল ৫:৩০ ঘটিকায় দিনাজপুর-ঢাকা মহাসড়কের ‘এ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রি’র সামনে পাকা রাস্তার ওপর থেকে নারগীছ বানু (৩৯) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তিনি রনগাঁও এলাকার মোঃ নুরুল ইসলামের কন্যা এবং নিজাম উদ্দিনের স্ত্রী।

​দ্বিতীয় অভিযান (রাতে):

রাত ১১:৩০ ঘটিকায় বিরামপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের বিছকিনি এলাকায় জনৈক নুরবানুর মুদি দোকানের সামনে থেকে তিনজনকে আটক করা হয়। তারা হলেন— মোছাঃ নুরবানু (৩৫), তার ভাই মোঃ রায়হান কবির (২২) (উভয়ের পিতা- মোঃ লুৎফর রহমান) এবং একই এলাকার মৃত আবেদ আলীর ছেলে এআর আরাফাত (৩৫)। আটককালে তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।

​তৃতীয় অভিযান (মধ্যরাতে):

রাত ২৩:৫৫ ঘটিকায় চকপাড়া এলাকার ‘মা ট্রেডার্স’ দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে মোঃ রাসেল ইসলাম (২৮) নামের অপর এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। তিনি তৈয়বপুর (জোলাগাড়ি) গ্রামের মোঃ একরামুল হকের ছেলে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)