×

জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সভাপতিমণ্ডলী গঠন ও সদস্য মনোনয়ন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা বাজেট অধিবেশনের জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী (চেয়ারম্যান প্যানেল) মনোনয়ন দেওয়া হয়েছে।

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) আজ এ মনোনয়ন দেন।

মনোনীত সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন— সেলিমা রহমান, ডা. এম ওসমান ফারুক, জয়নুল আবেদীন, মো. শাহজাহান এবং শাহজাহান চৌধুরী।

সংবিধান ও কার্যপ্রণালি বিধি অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা সংসদের অধিবেশনে সভাপতিত্ব করবেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)