×

তামিম ইকবাল এইচপি ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন

জাতীয় দলের ভবিষ্যৎ খেলোয়াড় গড়ার পাইপলাইন হিসেবে পরিচিত হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিটকে ঘিরে প্রতি মৌসুমেই আলাদা পরিকল্পনা থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। আসন্ন মৌসুমেও এইচপি বিভাগ নিয়ে বড় পরিকল্পনা হাতে নিয়েছে বোর্ড।

এরই অংশ হিসেবে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলতে যাচ্ছে এইচপি দল। সিরিজে তিনটি ওয়ানডের পাশাপাশি থাকবে দুটি চার দিনের ম্যাচ। বুধবার ক্রিকেটাররা বগুড়ার উদ্দেশে রওনা হবেন।

ঢাকা ছাড়ার আগে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে বিসিবি সভাপতি তামিম ইকবাল-এর। সেখানে তিনি খেলোয়াড়দের বিভিন্ন দিকনির্দেশনা দিতে পারেন বলে জানা গেছে।

আগামী ৮, ১০ ও ১৩ জুন বগুড়া এবং রাজশাহীতে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সীমিত ওভারের সিরিজ শেষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে দুটি চার দিনের ম্যাচ।

এইচপি স্কোয়াডের প্রথম দুই ওয়ানডের দল: জাকির হাসান, শাহাদাত হোসেন, অমিত হাসান, ইফতেখার হোসেন ইফতি, ইয়াসির আলী চৌধুরী, মো. আকবর আলী, সামিউন বসির রাতুল, আব্দুল গাফফার সাকলাইন, চৌধুরী রেজওয়ান, খালেদ আহমেদ, মুশফিক হাসান, আলিস আল ইসলাম, রোহানাত দৌলা বর্ষণ ও রকিবুল হাসান।

তৃতীয় ওয়ানডের স্কোয়াড: জাকির হাসান, শাহাদাত হোসেন, অমিত হাসান, আশিকুর রহমান শিবলি, ইয়াসির আলী চৌধুরী, জাকের আলী, সামিউন বসির রাতুল, আব্দুল গাফফার সাকলাইন, চৌধুরী রেজওয়ান, রবিউল হক, আবু হাশিম, মঈন খান, রোহানাত দৌলা বর্ষণ ও খালেদ আহমেদ।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)