×

চট্টগ্রামে বস্তিতে অগ্নিকাণ্ড

নগরীর হালিশহর এলাকার একটি বস্তিতে অগ্নিকাণ্ডে অন্তত ১২টি বসতঘর পুড়ে গেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে হালিশহরের আই ব্লকের ৪ নম্বর লেইনে আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো বাসার লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের এক অপারেটর জানান, সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সকাল সাড়ে ১০টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।

স্থানীয়দের ভাষ্য, সকাল সাড়ে ৯টার দিকে আগুন ছড়িয়ে পড়ে। এতে ১০ থেকে ১২টি বসতঘর পুড়ে যায় এবং ঘরগুলোর অধিকাংশ মালামাল আগুনে নষ্ট হয়ে যায়।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিস কর্মকর্তা আলমগীর বলেন, আগুনে প্রায় ১২টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ, উদ্ধার হওয়া মালামাল এবং আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত শেষে জানা যাবে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)