×

বিরামপুরে ঘূর্ণিঝড়ে কয়েকটি পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি, উড়ে গেছে ঘরের টিন

বিরামপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলার ৪নং ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের কানজ গাড়ি গ্রামে গত রাতে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কয়েকটি পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তীব্রতায় একাধিক বসতঘরের টিনের চালা উড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ের সময় হঠাৎ দমকা বাতাসে গ্রামের বিভিন্ন ঘরের টিন খুলে উড়ে যায়। এতে অন্তত পাঁচটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্তরা হলেন— মো. বকুল (৪০), মোঃ জাহাঙ্গীর (৫৫), মোঃ ছাবদার (৪৬), মোঃ মানিক (৩৮) ও মোঃ মাসুদ (৪৬)। তাদের বসতঘরের টিনের চালা উড়ে গিয়ে ঘরের ভেতরের মালামালও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

এলাকাবাসী জানান, আকস্মিক এই ঘূর্ণিঝড়ে গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। রাতভর অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে ছিলেন।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)