
প্রধানমন্ত্রী তারেক রহমান স্পোর্টস কার ও ইলেকট্রিক ভেহিকল (ইভি) বিষয়ক একটি প্রদর্শনী পরিদর্শন করেছেন।
আজ সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এ প্রদর্শনী ঘুরে দেখেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, প্রদর্শনীতে প্রধানমন্ত্রী আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন যানবাহন পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রদর্শনী পরিদর্শন শেষে সকাল ১১টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁও কার্যালয় থেকে ময়মনসিংহের উদ্দেশে রওনা হন। সেখানে তার একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
