×

হাম টিকাদান কর্মসূচিতে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সাফল্য অর্জন: স্বাস্থ্যমন্ত্রী

হামের টিকাদান কর্মসূচিতে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সাফল্য অর্জিত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সারদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর সঙ্গে সমন্বয় করে নিয়মিতভাবে হামের টিকাদান কার্যক্রম চলবে।

বৃহস্পতিবার (২১ মে) জাতীয় প্রেসক্লাবে ‘হামের প্রাদুর্ভাবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের করণীয় ও জনসচেতনতা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের টিকাদান কার্যক্রমে যুক্ত কর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি ১১ লাখ সিরিঞ্জ সংগ্রহ করা হয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের আগেই ভিটামিন ‘এ’ ক্যাপসুল সংগ্রহ সম্পন্ন করা হয়েছে।

এছাড়া তিনি উল্লেখ করেন, মাঠপর্যায়ের পোর্টাল কর্মীদের ৯ মাসের বকেয়া বেতন পরিশোধের প্রক্রিয়া শুরু হয়েছে।

সেমিনারে সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেন, সরকারের সার্বক্ষণিক তদারকির কারণে হামের সংক্রমণের তীব্রতা ইতোমধ্যে কমে এসেছে।

তিনি আরও বলেন, সম্প্রতি আলোচিত রামিসা হত্যাকাণ্ডের মতো ঘটনার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)