×

বিরামপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা

মোঃ শাহ্ আলম মন্ডল:
‎”নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুর উপজেলায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

‎গত মঙ্গলবার উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এ কর্মসূচির সূচনা করা হয়। এ উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়, যা উপজেলা ভূমি অফিস চত্বর ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ এবং সেবা প্রত্যাশীরা অংশ নেন। র‌্যালি শেষে উপজেলা ভূমি অফিস চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

‎এতে সভাপতিত্ব করেন, বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুন।
‎আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিরামপুর উপজেলা সাব রেজিস্ট্রার হিমেল বাহার শুভ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিপুল কুমার চক্রবর্তী, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, ভূমি অফিসের নাজির জিলকার প্রমূখ।

‎আলোচনা সভায় বক্তারা বলেন, ভূমি সেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষ এক ছাদের নিচে বিভিন্ন ভূমি সেবা গ্রহণের সুযোগ পাবেন। নামজারি, খতিয়ান সংশোধন, ভূমি উন্নয়ন কর প্রদানসহ গুরুত্বপূর্ণ সেবাগুলো আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্তভাবে প্রদান করা সম্ভব হবে বলে তারা উল্লেখ করেন।

‎বক্তারা সাধারণ জনগণকে ভূমি সংক্রান্ত যেকোনো সেবা নিতে দালালচক্র এড়িয়ে সরাসরি উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করার আহ্বান জানান।

‎উল্লেখ্য, ভূমি সেবা মেলা উপলক্ষে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিনব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, সেবা প্রদান কার্যক্রম এবং প্রচারণা চালানো হবে বলে জানিয়েছে উপজেলা ভূমি অফিস।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)