
মোঃ শাহ্ আলম মন্ডল-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য, দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের গর্ভধারিণী মা মরহুমা বেগম জেবুন্নেছা’র রুহের মাগফিরাত কামনায় দিনাজপুরের বিরামপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মে) জুম্মার নামাজ শেষে বিরামপুর পৌর শহরের ঘাটপাড় ব্রীজ সংলগ্ন দারুল উলুম হাফেজিয়া এতিমখানা মাদ্রাসায় উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মিঞা মোঃ শফিকুল আলম মামুনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বক্তারা প্রাক্তন শিক্ষক মরহুমা বেগম জেবুন্নেছা’র কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
দোয়া মাহফিলে মরহুমা জেবুন্নেছা’র বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এসময় উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মিঞা মোঃ শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক দবিরুল ইসলাম, সহ-সভাপতি সাবেক ভিপি কমর সেলিম, সহ-সভাপতি ও মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সহ-সভাপতি ও জোতবানী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি জাহাঙ্গীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মসফিকুর রহমান, জেলা বিএনপি’র সদস্য মহসিন আলী রাজু, পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ শওকত আলী, উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক আনোয়ারুল হাবিব রিটন, উপজেলা যুবদলের সদস্য সচিব এ্যাডভোকেট মিঞা মোঃ শিরন আলম, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ শাহিনুর ইসলাম মাষ্টার, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব শাহ্ আলম মন্ডল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুর রহমান রাসেল, কাটলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, জোতবানী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি সুলতান মাহমুদ, ৭নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মাবুদ খন্দকার, ৫নং ওয়ার্ড বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজেদুর রহমান নাদিম, ছাত্রদল নেতা ছায়েবীন আলম, হাসিন ইশরাক সরকার, হানিফুর রহমান গুড্ডুসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
