×

সমাজকল্যাণমন্ত্রীর মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী

সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা মরহুমা বেগম জেবুন নেছার রুহের মাগফিরাত কামনায় রাজধানীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আসর গুলশানের কেন্দ্রীয় আজাদ মসজিদে এ আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ এবং পেশাজীবী সংগঠনের নেতাদের মধ্যে জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি ডা. হারুন আল রশীদ অংশ নেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পারিবারিক উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে মরহুমার আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও রাজনৈতিক সহকর্মীরাও অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

মোনাজাতে মরহুমা বেগম জেবুন নেছার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

 

উল্লেখ্য, গত ৬ মে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম জেবুন নেছা ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। পরবর্তীতে ময়মনসিংহ ও দিনাজপুরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)