×

মাদারগঞ্জে অভিযান চালিয়ে ৪৬ বস্তা সরকারি চাল জব্দ করেছে র‍্যাব

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় র‍্যাব ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ৪৬ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকেলে উপজেলার সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ কালিবাড়ী বাজারে চাল ব্যবসায়ী সাজেলের গুদামে এ অভিযান পরিচালনা করা হয়।

প্রশাসন সূত্র জানায়, সরকারি প্রকল্পের চাল অবৈধভাবে মজুত করে খোলা বাজারে বিক্রির প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪ জামালপুর এবং উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযান চালায়। এ সময় গুদাম থেকে ৪৬ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ হাজার টাকা।

অভিযানের সময় টের পেয়ে অভিযুক্ত ব্যবসায়ী সাজেল পালিয়ে যান। পরে জব্দ করা চাল মাদারগঞ্জ মডেল থানা-এ হস্তান্তর করা হয়।

মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও জানান, সরকারি সম্পদ আত্মসাৎ ও কালোবাজারি প্রতিরোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পলাতক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)