×

কোইকার সঙ্গে আরও ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

বাংলাদেশ ও কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা)-এর মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে কোইকার কান্ট্রি ডিরেক্টর জিহুন কিম সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও কোইকার চলমান উন্নয়ন প্রকল্প, ভবিষ্যৎ পরিকল্পনা এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জলবায়ু সহিষ্ণু অবকাঠামো নির্মাণ, কৃষি সম্প্রসারণ এবং টেকসই গ্রামীণ উন্নয়ন খাতে নতুন প্রকল্প গ্রহণের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়।

এ সময় কোইকা বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জুনসু কিম উপস্থিত ছিলেন।

বৈঠকে উভয় পক্ষই বাংলাদেশ ও কোইকার বিদ্যমান সহযোগিতামূলক সম্পর্ক আগামী দিনে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অধীনস্থ দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)