×

সাবেক মন্ত্রী নসরুল হামিদ, তার স্ত্রী ও ছেলের আয়কর সংক্রান্ত নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত

সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, তার স্ত্রী সীমা হামিদ এবং ছেলে জারিফ হামিদের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক তিনটি আবেদনের শুনানি শেষে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।

আবেদনে উল্লেখ করা হয়, নসরুল হামিদ ওরফে নসরুল হামিদ বিপু, তার স্ত্রী সীমা হামিদ এবং ছেলে জারিফ হামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের সকল আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট নথিপত্র জব্দ করে পর্যালোচনা করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)