×

সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যসহ ৭ জনের আয়কর সংক্রান্ত নথি জব্দ করা হয়েছে

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদ হাসান রাসেল, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও তার স্ত্রী শেখ রুপা চৌধুরী, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুর এবং সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর স্ত্রী জিনাত পারভীন চৌধুরীর আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক সাতটি আবেদনের শুনানি শেষে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোর সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের আয়কর রিটার্নসহ সংশ্লিষ্ট নথিপত্র জব্দ ও পর্যালোচনা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)