
মোঃ শাহ্ আলম মন্ডল-দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি’র গর্ভধারিণী মা মরহুমা বেগম জেবুন্নেছা’র রুহের মাগফেরাত কামনায় হিলিতে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মে) জুম্মার নামাজ শেষে হাকিমপুর উপজেলার হিলি মডেল মসজিদ ও ক্বাছিমিয়া এতিমখানা মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্যোগ নেন হাকিমপুর উপজেলা বিএনপির সাবেক মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী।
দোয়া মাহফিলে মরহুমা জেবুন্নেছার আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রেজা বিপুল, এনটিভির হিলি প্রতিনিধি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা মরহুমা বেগম জেবুন্নেছার কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
