×

গাজীপুরে পরিবারের ৫ জনকে নৃশংসভাবে হত্যা

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (৯ মে) ভোরে উপজেলার রাউৎকোনা গ্রামে ফোরকান মিয়ার বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (কাপাসিয়া-কালীগঞ্জ সার্কেল) আসাদুজ্জামান।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘরের ভেতর তিন শিশু, এক নারী ও এক যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছে মরদেহগুলো উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, গৃহকর্তা ফোরকান মিয়াকেই প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। অভিযোগ রয়েছে, তিনি তার স্ত্রী, তিন সন্তান ও শ্যালককে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে পালিয়ে গেছেন। ঘটনার পর থেকেই তাকে খুঁজছে পুলিশ।

 

ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)