×

সমাজকল্যাণমন্ত্রীর মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের গর্ভধারিণী মা মরহুমা বেগম জেবুন্নেছা’র রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বিকেল সাড়ে ৫ টার দিকে বিএনপি’র নবাবগঞ্জ উপজেলা দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গ ও সহযোগী সংগঠন, নবাবগঞ্জ উপজেলা শাখা’র উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ এবং বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এসময় মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।

 

দোয়া মাহফিলে নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ আল মামুন, ছাত্রদলের আহ্বায়ক মুক্তাদির হোসেন বকুলসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন। বক্তারা মরহুমা বেগম জেবুন্নেছা এর কর্মময় জীবনের স্মৃতিচারণসমাজকল্যাণমন্ত্রীর মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)