×

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বিরামপুরে সাংবাদিকদের বর্ণাঢ্য আয়োজন

দিনাজপুরের বিরামপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাংবাদিকদের অংশগ্রহণে র‍্যালি, আলোচনা সভা ও মিলনমেলার আয়োজন করা হয়েছে। রবিবার (৩ মে) দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয় উৎসবমুখর পরিবেশে।

দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরাম ও বাংলাদেশ গ্রাজুয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই মিলনমেলায় বিরামপুর, হাকিমপুর ও ফুলবাড়ি উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

কর্মসূচির শুরুতে বিরামপুর শহরের ঢাকা মোড়ে দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরামের আহ্বায়ক মোরশেদ মানিকের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকদের পেশাগত বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ এবং সেগুলো উত্তরণের সম্ভাব্য উপায় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন বক্তারা।

আলোচনা সভায় বক্তব্য দেন বিরামপুর প্রেসক্লাব (কলাবাগান)-এর সভাপতি শাহ্ আলম মন্ডল, বিরামপুর প্রেসক্লাব (কলেজ বাজার)-এর সভাপতি মাহমুদুল হক মানিক, ঢাকামোড় টুয়েন্টি ফোর-এর সম্পাদক রফিকুল ইসলাম সরকার, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন এবং ফুলবাড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি হারুনুর রশীদসহ আরও অনেকে।

সভা শেষে সাংবাদিকরা একটি বর্ণাঢ্য র‍্যালি নিয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। পরে সবাই চাংপাই চায়নিজ রেস্টুরেন্টে মিলিত হয়ে এক আন্তরিক মিলনমেলায় অংশ নেন, যেখানে পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)