×

দিনাজপুরে ৫২ মিলিমিটার বৃষ্টিপাত

মোঃ শাহ্ আলম মন্ডল-গতকাল শনিবার রাত থেকে আজ রোববার (২৬ এপ্রিল) দুপুর ৩টা পর্যন্ত দিনাজপুরে মোট ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা এই বৃষ্টিতে জেলায় কমেছে তাপমাত্রা, ফিরেছে স্বস্তি।

জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াসের তুলনায় ৩.৪ ডিগ্রি কম।

জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, গতকাল রাত থেকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। এর ফলে তাপমাত্রা কিছুটা কমেছে এবং আবহাওয়ায় স্বস্তি ফিরেছে।

তিনি আরও বলেন, আগামী এক-দুই দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এদিকে হঠাৎ বৃষ্টিতে জনজীবনে কিছুটা দুর্ভোগ দেখা দিলেও তীব্র গরম থেকে স্বস্তি পাওয়ায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। কৃষকরাও এই বৃষ্টিকে আবাদ ও ফসলের জন্য উপকারী বলে মনে করছেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)