
খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, বর্তমান সরকার বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে।
আজ জাতীয় সংসদে নওগাঁ-৩ আসনের সরকারি দলের সদস্য মো. ফজলে হুদার টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
খাদ্য প্রতিমন্ত্রী বলেন, অবৈধ মজুতদার ও বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি হতদরিদ্রদের জন্য বরাদ্দ খাদ্যবান্ধব কর্মসূচির চাল যথাসময়ে বিতরণ নিশ্চিত করতে খাদ্যবান্ধব ডাটাবেজের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে চাল বিতরণের পরিকল্পনা রয়েছে।
