
সরকারের কূটনৈতিক প্রচেষ্টার ফলে ভারতে আটক থাকা ৯১ জন বাংলাদেশি মৎস্যজীবী রোববার (৭ জুন) দেশে ফিরেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতের আন্তর্জাতিক সমুদ্রসীমা এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড, ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে বাংলাদেশের মালিকানাধীন চারটি মাছ ধরার নৌকাসহ ৯১ জন মৎস্যজীবীকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে।
মন্ত্রণালয় আরও জানায়, প্রয়োজনীয় দ্বিপাক্ষিক প্রক্রিয়া অনুসরণ সাপেক্ষে বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে সরকার সবসময়ই প্রয়োজনীয় সহায়তা দিয়ে থাকে।
প্রত্যাবাসন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা সমন্বিতভাবে কাজ করেছে।
