
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক পাতলী খাল পরিদর্শনে পিএমখালী এলাকা সফর করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
পরিদর্শনকালে তারা ঐতিহ্যবাহী এ অঞ্চলের উন্নয়ন সম্ভাবনা, জলাবদ্ধতা নিরসন এবং জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ নিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি পাতলী খালকে কেন্দ্র করে এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের বিষয়েও আলোচনা হয়।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এই খালকে ঘিরে নতুন সম্ভাবনা ও উন্নয়নের বার্তা নিয়ে অনুষ্ঠিত এ সফর স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আশাবাদ সৃষ্টি করেছে।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
