×

নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে তাঁকে এ অভিনন্দন জানানো হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সন্ধ্যা ৭টায় মন্ত্রিপরিষদের বৈঠক শুরু হয়।

বৈঠকে বক্তারা বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের নির্বাচন বিশ্ব পরিসরে বাংলাদেশের ক্রমবর্ধমান মর্যাদা, কূটনৈতিক দক্ষতা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার উজ্জ্বল স্বীকৃতি।

তাঁরা আশা প্রকাশ করেন, এ অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে এবং বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে দেশের ভূমিকা আরও শক্তিশালী হবে।

সভায় মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)