×

বিরামপুরে পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

বিরামপুরে পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুরের বিরামপুরে পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইয়াবাসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২ জুন রাত ৯টার দিকে হরেকৃষ্ণপুর বাঁধমুকা ব্রিজের ওপর অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আঃ লতিফ (৩০), পিতা-হাসান আলী, সাং-শিমুলতলী এবং মোঃ শুভ ইসলাম (২৯), পিতা-মৃত আবু তাহের, সাং-শিমুলতলী, থানা-বিরামপুর, জেলা-দিনাজপুরকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।

একই দিন রাত ১১টার দিকে পৃথক অভিযানে দেবীপুর বনখঞ্জা এলাকায় নিজ বাড়ি থেকে শ্রী শ্যামল রায় (৪৫), পিতা-মৃত ধীরেন চন্দ্র রায়কে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করে পুলিশ।

এদিকে ৩ জুন ভোর ৬টার দিকে বিরামপুর পৌর এলাকার পাবনা হোটেলের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ মোকলেছুর রহমান ওরফে মোকলেস (২৮), পিতা-মোঃ মাহাবুর, সাং-বিসকিনি, বিরামপুর পৌরসভাকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

ওসি মোঃ সাইফুল ইসলাম আরও জানান, আটক চারজনের বিরুদ্ধেই বিরামপুর থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)