×

শতবর্ষ পূর্তি উপলক্ষে ভাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রোকনুজ্জামান রোকন, নবাবগঞ্জ (দিনাজপুর):

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ভাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৯ মে) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক প্রাণবন্ত মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়।

 

প্রকৌশলী মাহাবুব আলম ডাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

 

এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ভাদুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক নুরু, ভাদুরিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি কবিরুল ইসলাম কবির, ভাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের বিপুল সংখ্যক প্রাক্তন শিক্ষার্থী।

 

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিভিন্ন প্রজন্মের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময় এবং সৌহার্দ্যের এক অনন্য পরিবেশের সৃষ্টি হয়।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)