×

ঈদের দিনে তিনটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পবিত্র ঈদুল আজহার দিন তিনটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ঈদের দিন সকাল সাড়ে ৭টায় রাজধানীর জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত প্রধান ঈদ জামাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

এরপর তিনি শেরে বাংলা নগরে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করবেন।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, শেরে বাংলা নগর থেকে প্রধানমন্ত্রী গুলশানের বাসভবনে যাবেন।

পরে দুপুরে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর আয়োজনে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী ‘বড়খানা’ বা প্রীতিভোজ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)