×

ঘোড়াঘাটে দুস্থ প্রতিবন্ধী ও দারিদ্র শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ করেছেন অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন

আনভিল বাপ্পি, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করেছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেড এম জাহিদ হোসেন। একই সঙ্গে প্রতিবন্ধী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝেও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ৩৩ জন শিক্ষার্থী এবং ৫টি অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ১০ হাজার টাকা করে বিশেষ অনুদানের চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল আল মামুন কাওছার শেখের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মো. হারেজ উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, গণমাধ্যমকর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)