×

ঘোড়াঘাটে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন ডা. জাহিদ

আনভিল বাপ্পি, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন সরকারের মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার সকাল ১১টায় উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে রানীগঞ্জ এলএসডিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছা. নাহিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল আল মামুন কাওসার শেখ এবং উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী।

আলোচনা সভা শেষে মিলার মো. মাহফুজার লাবলু ও মাসুদ রানার কাছ থেকে প্রতি কেজি ৪৯ টাকা দরে চাল এবং কৃষক আবু সাঈদ তালুকদারের কাছ থেকে প্রতি কেজি ৩৬ টাকা দরে ধান ক্রয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি।

চলতি মৌসুমে উপজেলার ৮৪টি মিলারের কাছ থেকে ১ হাজার ৪৭৭ মেট্রিক টন চাল এবং ২১৫ জন কৃষকের কাছ থেকে ৬৪৬ মেট্রিক টন ধান সংগ্রহ করবে সরকার।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, এলএসডি কর্মকর্তা, সাংবাদিক, মিলার ও বোরো ধান চাষিরা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)