×

মেসিই বিশ্ব সেরা: এমবাপ্পে

আর্জেন্টিনার অধিনায়ক Lionel Messi-কে বিশ্ব সেরা ফুটবলার হিসেবে স্বীকৃতি দিয়েছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড Kylian Mbappé। তার মতে, গত ১৬ বছর ধরে অসাধারণ নৈপুণ্য ও সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন মেসি।

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেন মেসি। তার দুর্দান্ত পারফরম্যান্সে ৩-০ গোলে আলজেরিয়াকে হারায় আর্জেন্টিনা। ওই ম্যাচে তিন গোল করে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার পাশে বসেন তিনি—দুজনেরই গোল ১৬টি।

মেসির পারফরম্যান্সে বিস্মিত নন এমবাপ্পে। তিনি বলেন, “এটা স্পষ্ট যে মেসিই বিশ্বের সেরা, এরপর আছেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ১৬ বছর ধরে মেসি তার অসাধারণ প্রতিভা দেখিয়ে আসছে, তাই তার শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো বিতর্ক নেই।”

২৭ বছর বয়সী এমবাপ্পে আরও বলেন, “আমি জানতাম মেসি গোল করে যাবে। সে সবসময়ই এটা করে। আমার চেয়েও এগিয়ে মেসি, আমি তার পেছনে আছি।”

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে আছেন এমবাপ্পে। তিনি এখন পর্যন্ত ১৪ গোল করেছেন, যা জার্মানির গার্ড মুলারের সমান। সেনেগালের বিপক্ষে প্রথম ম্যাচে ৩-১ ব্যবধানে জয় পায় ফ্রান্স, যেখানে দুই গোল করেন এমবাপ্পে।

নিজের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, “আমি শুধু আমার কাজটাই করার চেষ্টা করছি। জাতীয় দলকে সাহায্য করতে চাই এবং বিশ্বকাপ জিততে চাই।”

আজ মধ্যরাতে ইরাকের বিপক্ষে ক্যারিয়ারের শততম ম্যাচ খেলতে নামবেন এমবাপ্পে। বিশ্বকাপের এই গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেলে পরের রাউন্ডে জায়গা নিশ্চিতের পথে আরও এগিয়ে যাবে ফ্রান্স।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)