×

হাম আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় নিয়োজিত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, হামে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় নিয়োজিত ডাক্তার, নার্স এবং জরুরি স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।

আজ সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

হাসপাতালে ভর্তি হামে আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবা ঈদের ছুটির সময়েও অব্যাহত থাকবে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “হাম রোগীদের চিকিৎসাসেবায় দায়িত্ব পালনকারী কোনো ডাক্তার বা নার্স ঈদের ছুটি পাবেন না। তাদের নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে। এ বিষয়ে আমরা ইতোমধ্যে সার্কুলার জারি করেছি।”

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)