
মোঃ শাহ্ আলম মন্ডল-
দিনাজপুরের বিরামপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (২২ মে) বিকেলে পাঁচতলা ভিত বিশিষ্ট দুইতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন মন্ত্রী।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, জেলা বিএনপি’র সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা, স্কুলের প্রধান শিক্ষক আরমান হোসেন, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বেলাল আহমেদ, উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মোঃ নূরুদ্দীন সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী এবং স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন।
