
কোরবানির পশুর চামড়া সংরক্ষণে গ্রাম ও উপজেলা পর্যায়ে বিনামূল্যে লবণ সরবরাহ করবে সরকার। এ উদ্যোগের মাধ্যমে চামড়া নষ্ট হওয়া রোধ এবং সংরক্ষণ প্রক্রিয়া আরও কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গ্রাম ও উপজেলা পর্যায়ে চামড়া অন্তত সাত দিন লবণ দিয়ে সংরক্ষণ করতে হবে। এই সময়ের মধ্যে কোনো চামড়া ঢাকায় আনা যাবে না।
তিনি আরও বলেন, এ সিদ্ধান্তের ফলে ঢাকার ইটিপি ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ কমবে এবং চামড়া নষ্ট হওয়ার ঝুঁকিও হ্রাস পাবে। এজন্য চামড়া সংরক্ষণে প্রয়োজনীয় লবণ বিনামূল্যে সরবরাহ করা হবে।
বিষয়টি বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে জানানো হয়েছে।
