×

‎বিরামপুর ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের আহবায়ক ডাঃ মোঃ ইমার উদ্দিন কায়েস ও সদস্য সচিব মিঞা মোঃ শফিকুল আলম মামুন।

‎মোঃ শাহ্ আলম মন্ডল-‎দিনাজপুরের বিরামপুর উপজেলার ডায়াবেটিক রোগীদের অন‍্যতম চিকিৎসা প্রতিষ্ঠান- বিরামপুর ডায়াবেটিক সমিতি ও হাসপাতাল -এর নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় সমিতির জরুরী সভায় ডাঃ ইমার উদ্দিন কায়েস কমিউনিটি হাসপাতাল এর কর্ণধার ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোঃ ইমার উদ্দিন কায়েসকে আহবায়ক এবং বিরামপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও বিশিষ্ট ব‍্যবসায়ী মিঞা মোঃ শফিকুল আলম মামুনকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটি গঠন করা হয়।

‎নতুন আহবায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে বিরামপুর ডায়াবেটিক সমিতি ও হাসপাতাল এর নির্ধারিত জায়গায় আগামীতে একটি আধুনিক হাসপাতাল নির্মাণ হবে, এ প্রত‍্যাশা রেখে নতুন আহবায়ক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্টজনেরা।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)