
জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী।
রোববার (২ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলায় ‘শহীদদের আত্মত্যাগ আমাদের দায় ও নতুন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাগ্রত জুলাই ফোরাম আয়োজিত এ সভায় পানিসম্পদমন্ত্রী বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জীবন উৎসর্গ করে শহীদরা জাতিকে ঋণী করে গেছেন। তাঁদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে।
পরে পানিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
