×

সরকার এবং জনগণ একসাথে আগামীর বাংলাদেশ গড়বে ‎— সমাজকল‍্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন

মোঃ শাহ্ আলম মন্ডল-

‎গাছ যেখানে লাগাবেন, সেখানকার পরিবেশ ভালো থাকবে। পরিবেশ রক্ষায় সরকার ব‍্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের বিনামুল্যে বীজ, রাসায়নিক ও জৈব সার, নানান জাতের ফল ও ঔষধি গাছের চারাসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। গরীব ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে যেতে বৃত্তি ও অনুদান প্রদান অব‍্যহত রয়েছে। শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খেলার সামগ্রী বিতরণ করা হচ্ছে। বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের মাধ্যমে দেশের ও দেশের মানুষের জন্য সরকারের ঐকান্তিক প্রচেষ্টা অব‍্যহত আছে। এভাবেই সরকার ও জনগণ একসাথে আগামীর বাংলাদেশ গড়বে।

নিজ নির্বাচনী এলাকা ‎দিনাজপুর-৬ আসনের বিরামপুর উপজেলায় শনিবার (১৮ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, সমাজকল‍্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন -এমপি।

‎‎এসময় বিরামপুর উপজেলার ৭১টি শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী, কৃষি অফিস চত্বরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৭ শত কৃষকের মাঝে বিনামুল্যে সবজি বীজ ও রাসায়নিক সার, ৩৩৬টি প্রতিষ্ঠানে গাছের চারা, খুটি ও জৈব সার, ২০জন কৃষককে লেবুর চারা ও জৈব সার, ৪০জন কৃষককে মরিচ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। পাশাপাশি তুলা ফসল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিরামপুর উপজেলায় এই প্রথম তুলা ফসলে প্রণোদনা কর্মসূচির আওতায় ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে হাইব্রিড তুলা বীজ, সার, কীটনাশক ও পিজিআর এবং ৩০০টি শিমুল ও মসলিন চারা বিতরণ করা হয়েছে। এছাড়াও প্রতিবন্ধী ব‍্যক্তিদের মধ্যে হুইলচেয়ার এবং সমাজকল‍্যাণ মন্ত্রণালয় হতে দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।

‎এতে তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মোঃ রেজাউল আমিন, ডিডি-ডিএই মোঃ আফজাল হোসেন, রংপুরের ডিডি-সিডিবি জাফর আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুন, ঠাকুরগাঁও অঞ্চলের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেলিনা আকতার, উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, দিনাজপুর কটন এগ্রোনমিস্ট কীট পতঙ্গ বিশেষজ্ঞ মোঃ সালাউদ্দিন, তুলা উন্নয়ন কর্মকর্তা পহিদা বেগম, জিনিং কর্মকর্তা শাহানা ইয়াসমিন, কটন ইউনিট কর্মকর্তা মোঃ আবু জুয়েল, বিরামপুর উপজেলা প্রকৌশলী আতাউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল, থানার ওসি সাইফুল ইসলাম সরকার, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপকারভোগী কৃষক, শিক্ষক-শিক্ষার্থী ও অন‍্যান‍্য উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)